480
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে বাংলাদেশ এগ্রো রিসোর্টের ব্যবসায়িক মতবিনিময়

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
কুয়ালালামপুর, মালয়েশিয়া সংবাদদাতা:
আগস্ট ৩১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

কুয়ালালামপুর, মালয়েশিয়া সংবাদদাতা: মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিয়ে বাংলাদেশ এগ্রো রিসোর্ট লিমিটেডের উদ্যোগে ব্যবসায়িক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট কুয়ালালামপুরের বুকিত বিনতান এলাকায় অবস্থিত রাধুনী বিলাস রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ এগ্রো রিসোর্টের বিভিন্ন পরিকল্পনা, ব্যবসায়িক সম্ভাবনা, ভবিষ্যৎ কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রকল্পে অংশীদারিত্বের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এগ্রো রিসোর্টের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর মার্কেটিং ফেরদাউস রহমান রুমি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজুল ইসলাম। এতে বিশেষভাবে বক্তব্য দেন রাশেদ বাদল, সেলিম উদ্দিন ও হারুন অর রশিদ। পাশাপাশি বাংলাদেশ এগ্রো রিসোর্টের বিভিন্ন অংশীদারিত্ব গ্রহণকারী সদস্যরা বক্তব্য দেন। তাঁরা প্রকল্পটির প্রতি নিজেদের আস্থা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক বাংলাদেশি কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে উপস্থিত অতিথিরা বাংলাদেশ এগ্রো রিসোর্টের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তাঁরা প্রকল্পটিকে কৃষি ও পর্যটনকে সমন্বয় করে গড়ে ওঠা একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর সফলতা কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এগ্রো রিসোর্টের লক্ষ্য হলো কৃষি, প্রকৃতি ও পর্যটনকে সমন্বিত করে একটি সম্ভাবনাময় এগ্রো-ট্যুরিজমভিত্তিক উদ্যোগ গড়ে তোলা। এ উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ও সম্পৃক্ততার মাধ্যমে দেশের কৃষি, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ এগ্রো রিসোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ও অংশীদারিত্ব আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবসায়িক সভা ও মতবিনিময় কর্মসূচি অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ এগ্রো রিসোর্ট—সমৃদ্ধ কৃষি, সুন্দর প্রকৃতি ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে চলার প্রত্যয়।