480
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ক্রাফটসম্যান ফুটওয়্যার, ডিএসই, সিএসই ত্রিপাক্ষিক চুক্তি 

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ২২, ২০২৪ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

২১ এপ্রিল, ২০২৪ তারিখে ডিএসই টাওয়ার, নিকুঞ্জে ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লি. এর ডিএসই এসএমই বোর্ডে তালিকাভুক্তির জন্য ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লি. এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসই’র ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লি. পরিচালক এবং প্রাইলিংক সিকিউরটিজ লি. এর চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিঃ এর পরিচালক মাহে আলম ও সারা হোসেন, ডিএসই’র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, উপ মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এবং সিএসই এর তানিয়া বেগম।

উল্লেখ, ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লি. এর সাবস্ক্রিপশন ২১ এপ্রিল, ২০২৪ তারিখে শুরু হয়ে ২৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।