480
ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি বরাদ্দ নিলো এডিএন টেলিকম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে (বিএসএমএইচটিপি) জমি বরাদ্দ নিয়েছে পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে এ জমি বরাদ্দ নিয়েছে এডিএন টেলিকম। ১৬ এপ্রিল কোম্পানিটি জমির ইজারা সংক্রান্ত একটি চুক্তিও সম্পন্ন করেছে।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা বিকাশের জন্য এডিএন টেলিকমকে প্রায় ১ দশমিক ৭৫ একর বা সাত হাজার ৯৫ বর্গ মিটারের একটি অংশ ৪০ বছরের জন্য ইজারা দেওয়া হয়। যার প্রতি বর্গমিটারের ভাড়া দেড় ডলার। ফলে আগামী ১০ বছরে কোম্পানিটির জমির ইজারা ভাড়া বাবদ দশ হাজার ৬৪২ ডলার ব্যয় হবে।

কোম্পানিটি জানায়, প্রথম দশ বছরের পরবর্তী ৩ বছর পরপর সিলেটের বঙ্গবন্ধু হাইটেক পার্কে বরাদ্দকৃত জমির ইজারা ভাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বাড়বে।