480
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিএবি’র নতুন ভাইস চেয়ারম্যান হলেন রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহির

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মে ৭, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির।

এর আগে বিএবি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ব্যাংক এশিয়া পিএলসির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান।

গতকাল মঙ্গলবার বিএবি’র ২৩০তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানগণ বর্তমান মেয়াদের অবশিষ্ট সময় অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ সভায় সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সভায় ব্যাংকিং খাতের উন্নয়ন ও বিএবি’র কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।