480
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্চ ২, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম-এর উদ্যোগে আজ সোমবার (২ মার্চ ২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

ইফতার ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি-এর প্রফেসর ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণতা পায়। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।