480
ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী সপ্তাহে ডিএসইর পিই রেশিও কমেছে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ২৭, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিদায়ী সপ্তাহে (২১-২৫ এপ্রিল) ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) পিই রেশিও (সার্বিক মূল্য আয় অনুপাত) কমেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসইর পিই রেশিও ৯.৪৮ শতাংশ বা দশমিক ১.০৮ পয়েন্ট কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইর পিই রেশিও ১০.৩১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৩৯ পয়েন্ট।

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে ৬.৩ পয়েন্ট, সিমেন্ট খাতে ১০.৮ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৪.৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৯.৭ পয়েন্ট, আর্থিক খাতে ২৮.৪ পয়েন্ট, খাদ্য খাতে ১৪.১ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.০ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫.৫ পয়েন্ট, আইটি খাতে ১৯.৬ পয়েন্ট, পাট খাতে ৩৫.১ পয়েন্ট, বিবিধ খাতে ৪২.৫ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪৬.৯ পয়েন্ট, কাগজ খাতে ২২.১ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৬.৭ পয়েন্ট, ট্যানারি খাতে ৩১.১ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ২৫.৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৭.৮ ও বস্ত্র খাতে ১৯.৯ পয়েন্ট অবস্থান করছে।