480
ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মূল্য সংবেদনশীল তথ্য নেই বেঙ্গল বিস্কুটের

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ২১, ২০২৪ ৭:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের কোম্পানি বেঙ্গল বিস্কুট লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৬ এপ্রিল নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১০১ টাকা ২০ পয়সা। আর গত ১৫ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১৪১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ মাত্র ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।