480
ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোন ও মনিকো ফার্মার ব্যবসায়িক চুক্তি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন মনিকো ফার্মা লিমিটেডের করপোরেট গ্রাহকদের মোবিলিটি সেবা এবং আইসিটি ও আইওটি সল্যুশন দেওয়ার লক্ষ্যে একটি চুক্তি সই করল ।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ এবং মনিকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর মো. রেজওয়ান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

সোমবার (১৫ এপ্রিল) গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তির আওতায় মনিকো ফার্মার করপোরেট গ্রাহকরা দেশব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করতে গ্রামীণফোনের মোবিলিটি সেবার পাশাপাশি বিভিন্ন আইসিটি এবং আইওটি সল্যুশন ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ বলেন, মনিকো ফার্মার উৎপাদনশীলতা ও কার্যকারিতা বাড়াতে গ্রামীণফোনের অত্যাধুনিক আইসিটি সল্যুশনগুলো বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গ্রাহককেন্দ্রিক ডিজিটাইজেশন এবং তাদের ক্রমবর্ধমান ডিজিটাল জীবনধারার বিভিন্ন চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে গ্রামীণফোন। পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি টেলকো-টেক কোম্পানি হওয়ার পথে অগ্রসর হচ্ছি।

দেশব্যাপী গ্রাহকদের উন্নত সেবা দিতে জিপি ধারাবাহিকভাবে আধুনিকীকরণ এবং ভবিষ্যতের জন্য নেটওয়ার্ক তৈরিতে বিনিয়োগ করছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের এই শীর্ষ কর্মকর্তা।

মনিকো ফার্মা লিমিটেড দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এনএসএআইডি, পেশী শিথিলকারী, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি-আলসারেন্ট, অ্যান্টিহিস্টামাইন এবং অন্যান্য ওষুধ উৎপাদনে কোম্পানিটির রয়েছে বিশেষ অভিজ্ঞতা।

এই অংশীদারিত্বের মাধ্যমে কোম্পানির কার্যক্রমে আরও গতি আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মনিকো ফার্মার ম্যানেজিং ডিরেক্টর মো. রেজওয়ান হোসেন। চুক্তিসই অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ইমার্জিং বিজনেস এস এম জাহাদুল আরেফিন, হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশন আরবিদ চৌধুরী, মনিকো ফার্মা লিমিটেডের সিনিয়র জিএম (সিএফও) মো. শাজাহান সিরাজ এবং ইনচার্জ (পিএমডি) দেবাশীষ দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।