480
ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ দর বেড়েছে দেশবন্ধু পলিমারের

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
এপ্রিল ১৫, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১৫ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ৩২টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে দেশবন্ধু পলিমার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৭.২৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৬.৩০ শতাংশ।
আর ১ টাকা ৭০ পয়সা বা ৫.৬৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কর্ণফূলী ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, কহিনুর কেমিক্যাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।