480
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ফরচুনের চেয়ারম্যান-এমডিকে ৭.২০ কোটি জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জ্যেষ্ঠ প্রতিবেদক:
জুলাই ৭, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 

জ্যেষ্ঠ প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির সাতজন সংশ্লিষ্ট ব্যক্তিকে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি সংস্থাটির জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ সূত্রে জানা যায়, বকেয়া নগদ লভ্যাংশ ও লিস্টিং ফি বাবদ ৪ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা পরিশোধের জন্য ফরচুন সুজকে এক মাসের সময় বেঁধে দিয়েছিল বিএসইসি। কিন্তু নির্ধারিত সময়ে ওই অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ১০১৩তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয় ।

বিএসইসি জানায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। কিন্তু ঘোষিত ১৬ কোটি ২৫ লাখ টাকা নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা এখনো বিনিয়োগকারীদের বুঝিয়ে দেওয়া হয়নি। এ ছাড়া ২০২৩ সালের ৩১ জুলাই পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পূর্ববর্তী তিন বছরের ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও বকেয়া রেখেছে কোম্পানিটি।

বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান, পরিচালক মো. আমানুর রহমান ও রবিউল ইসলাম এবং সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ এবং সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আদেশ জারির ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পুরো জরিমানার অর্থ কমিশনে জমা দিতে হবে। অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।