480
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিধি লঙ্ঘনে সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল, গ্রাহকদের সতর্কবার্তা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মে ৭, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) সোনালী সিকিউরিটিজ লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (TREC) নম্বর ২৬১ বাতিল করেছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অবহিত করেছে ডিএসই।

ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে উক্ত বিধিমালার বিধি ৩(২)(গ) লঙ্ঘনের কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রেক্ষিতে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের সকল বিনিয়োগকারী ও গ্রাহকদের তাদের হিসাবে থাকা নগদ অর্থ ও সিকিউরিটিজের স্থিতি যাচাই করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কোনো বকেয়া লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্যও বলা হয়েছে।

এছাড়া, উক্ত ট্রেক সংশ্লিষ্ট কোনো দাবি, অভিযোগ বা পাওনা থাকলে বিনিয়োগকারী, গ্রাহক বা সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে ডিএসই। আবেদন জমা দেওয়া যাবে চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত), ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, লেভেল-০৩, প্লট নং-৪৬, রোড নং-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায়।

এছাড়া সিডিবিএলের কাস্টমার কমপ্লেইন্টস অ্যাড্রেস মডিউল (https://www.cdbl.com.bd/complaints.sec.gov.bd/
) এর মাধ্যমেও অভিযোগ বা দাবি দাখিল করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬ পর্যন্ত।