480
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

আইটিইএস খাতে কর অব্যাহতি ৪ বছর বাড়ানোর দাবি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
এপ্রিল ২৮, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সফটওয়্যার ও আইটি এনাবলড সার্ভিসেস (আইটিইএস) খাতে করপোরেট কর অব্যাহতির মেয়াদ চার বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জাতীয় বাজেট উপলক্ষে দেওয়া বাজেট প্রস্তাবনায় এ দাবি জানায় সংগঠনটি। দাবির পক্ষে সংগঠনটি জানায়, বর্তমানে এই সুবিধার মেয়াদ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। বেসিস বলছে, নির্ধারিত সময়েই কর অব্যাহতি শেষ হয়ে গেলে খাতটির প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।

এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে সংগঠনটি উল্লেখ করেছে, আইটিইএস খাত এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হবে- এ অবস্থায় দীর্ঘমেয়াদি নীতি সহায়তা না থাকলে আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে। প্রস্তাবনায় কর অব্যাহতির পাশাপাশি সফটওয়্যার ও আইটিইএস রপ্তানিতে নগদ প্রণোদনা ৮ শতাংশ থেকে বাড়িয়ে পুনরায় ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বেসিস। তারা বলছে, প্রণোদনা কমিয়ে দেওয়ায় রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে এবং নতুন বাজারে প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

সংগঠনটি আরও বলেছে, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ ও পরামর্শক সেবার ক্ষেত্রে উৎসে কর ও ভ্যাট নিয়ে স্পষ্ট নির্দেশনার অভাব রয়েছে। এর ফলে অনেক ক্ষেত্রে দ্বৈত কর আরোপ বা ভুলভাবে কর কর্তন হচ্ছে, যা আইটি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। একই সঙ্গে, যেসব অপরিহার্য সফটওয়্যার দেশে উৎপাদিত হয় না- যেমন অপারেটিং সিস্টেম, ডেটাবেজ ও সিকিউরিটি সফটওয়্যার, সেগুলোর ওপর বিদ্যমান উচ্চ করহার কমিয়ে ৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।