480
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

অস্বাভাবিক শেয়ারদরদর বৃদ্ধি: ডিএসইর চিঠির জবাব দেয়নি একমি পেস্টিসাইডস

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা :
এপ্রিল ১৩, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রায় দেড় মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারদর। একই সঙ্গে কোম্পানিটির শেয়ার লেনদেনও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ দরবৃদ্ধি ও অস্বাভাবিক লেনদেনের কারণ জানতে সম্প্রতি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে চিঠি দেয়। তবে ডিএসইর সেই চিঠির কোনো ব্যাখ্যা দেয়নি একমি পেস্টিসাইডস। এর মধ্যেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

কোম্পানির বাজার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, প্রায় দেড় মাস আগে একমি পেস্টিসাইডসের শেয়ারদর ছিলো ১৬ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে এটি বেড়ে ২৫ টাকায় দাঁড়িয়েছে। আজও ২ টাকার বেশি বেড়ে লেনদেনের ২ টাকা ৪০ পয়সায় উঠেছিলো শেয়ারটির দাম। বেলা দেড়টা পর্যন্ত শেয়ারটির দাম গতদিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বেড়ে ২৭ টাকা ১০ পয়সায় অবস্থান করছে। এই সময়ে কোম্পানি প্রায় ৯০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গত দেড় মাসের মধ্যে গত বৃহস্পতিবার সর্বোচ্চসংখ্যক শেয়ার লেনদেন হয়, যার পরিমাণ ছিলো ১ কোটি ২৬ লাখের বেশি। এদিকে অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ৮ এপ্রিল কোম্পানিটির কাছে চিঠি দেয় ডিএসই। রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ওই চিঠির ব্যাখ্যা দেয়নি কোম্পানিটি।

দুর্বল আর্থিক ভিত্তির কোম্পানিটির ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে যথাক্রমে ১০ কোটি ২৮ লাখ ও ১৫ কোটি ৩৮ লাখ টাকা নিট লোকসান করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানির সাড়ে ৩ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্তে কোম্পানির শেয়ারদর বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে।