480
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

কেএফসিতে ক্ষতিকর সস, নিরাপদ খাদ্য আইনে মামলা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
মাসুদ রেজা, প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুদ রেজা, প্রতিবেদক: ট্রান্সকম ফুডস লিমিটেডের ফ্রানচাইজ রেস্টুরেন্ট কেএফসির খিলগাঁও শাখায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদন বিহীন ও নিবন্ধনবিহীন ‘চিজ ফ্লেভার সস’ ব্যবহার এবং সংরক্ষণ করার অপরাধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিরাপদ খাদ্য বিভাগে একটি নালিশি মামলা দায়ের করেছে।

সোমবার (৩০ মার্চ) মামলা দায়েরের বিষয়টি ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের (অঞ্চল-২ ও ৬) নিরাপদ খাদ্য পরিদর্শক (ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা) কামরুল হাসান নিশ্চিত করেন। উক্ত মামলায় বাদীও হয়েছেন তিনি। মামলাটি ডিএসসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালতে দায়ের করা হয়। এই মামলায় কেএফসির পরিচালক আতিকুর রহমানকে আসামি করা হয়েছে।

কামরুল হাসান বলেন, ‘গত ৮ মার্চ খিলগাঁওয়ের কেএফসিতে নমুনা সংগ্রহকারি মো. শেখ মোশারফ হোসেন ও মো. তোফায়েল আহমেদকে নিয়ে ভেজাল ও অনিরাপদ খাবার নিয়ন্ত্রণ বিষয়ে পরিদর্শনে গেলে সেখানে অনুমোদন ও নিবন্ধনবিহীন ‘চিজ ফ্লেভার সস’ দেখতে পাই। তাৎক্ষনিক নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও প্রবিধানমালা-২০১৭ মোতাবেক পণ্যটি পলিথিনে ইনটেক ২ প্যাকেট পরিমাণ ২ কেজি জব্দ করি।’

পণ্যটি জব্দ করার সময় প্রয়োজনীয় কাগজপত্রে বিক্রয়কারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসানের স্বাক্ষর নেয়া হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইতোপূর্বে তাদেরকে ভালো খাবার উৎপাদন ও বিষাক্ত রং ও ফ্লেভার ব্যবহার না করা এবং অনুমোদন বিহীন ও নিবন্ধন বিহীন খাদ্য পণ্য ও খাদ্য উপাদান ব্যবহার না করার জন্য একাধিকবার মৌখিকভাবে বলা হয়েছিল। মামলাও আরও বলা হয়েছে, অনুমোদনবিহীন ও নিবন্ধনবিহীন চিজ ফ্লেভার সস’ রেস্টুরেন্টে ব্যবহার ও সংরক্ষণ করায় ভোক্তার স্বাস্থ্যহানী ঘটার সম্ভাবনা রয়েছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি।

এমতাবস্থায়, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩১, ৩৯ ধারা লঙ্ঘন করায় এবং একই আইনে ৫৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা ও দায়রা জজ বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় আগামী ৬ মে আসামীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।