480
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিডি থাই ফুডে সংঘবদ্ধ ডাকাতি, দেড় কোটি টাকার মালামাল লুট

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আনুমানিক দেড় কোটি টাকার যন্ত্রপাতি ও নগদ অর্থ লুট হয়েছে বলে জানিয়েছে কোম্পানি।

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে ৩০ থেকে ৪০ জন মুখোশধারী ব্যক্তি প্রবেশ করে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা দায়িত্বে থাকা ৬-৭ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে মারধর করে। এরপর কারখানার গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য মালামাল খুলে নিয়ে যায়। কোম্পানি কর্তৃপক্ষ গত ১৯ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে বলা হয়, একটি ১৪০০ কেভিএ সাব-স্টেশন ও এর ভেতরের যন্ত্রাংশ, ১০টি উচ্চক্ষমতার পাওয়ার মোটর, তিনটি জেনারেটরের পাওয়ার কেবল, ব্যাটারি ও বিভিন্ন কম্পোনেন্ট, আটটি কপার বার, এসটি ও এলটি কেবল, এসিবি ব্রেকার, ১২ ভোল্ট ব্যাটারি ও দুটি কম্পিউটার লুট করা হয়েছে। এ ছাড়া অফিস কক্ষের পার্টিশন, আলমারি ও লকার ভাঙচুর করা হয়। একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত করা হয়েছে। নৈশপ্রহরীদের চারটি মোবাইল ফোন ও নগদ এক লাখ ৫০ হাজার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

কোম্পানির হিসাবে, লুট হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে উৎপাদন ও বাজারজাত কার্যক্রমে যে বিঘ্ন ঘটেছে, সেটিকে তারা ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় কারখানার অ্যাকাউন্টস ও অ্যাডমিন কর্মকর্তা তারিফুল ইসলাম ১১ ফেব্রুয়ারি ধামরাই থানায় মামলা করেছেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর ও ২০২৫ সালের জানুয়ারিতে একই কারখানায় আরও দুটি ডাকাতির ঘটনা ঘটে।

সে সময়ও থানায় অভিযোগ করা হয়েছিল। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং লুট হওয়া মালামাল উদ্ধার হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি। ধারাবাহিক এসব ঘটনায় উৎপাদন সচল রাখা কঠিন হয়ে পড়েছে বলেও তাদের দাবি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এর আগেও ওই কারখানায় অনুরূপ ঘটনা ঘটেছিল। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।