480
ঢাকাশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দফায় রিটার্ন দাখিলের সময় বেড়েছে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর দ্বিতীয় সচিব মো. একরামুল হকের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।