480
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও টেক্সটাইলের পূঞ্জীভূত লোকসান ১৫ কোটি ৮৫ লাখ টাকা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। এছাড়া শ্রম আইন লঙ্ঘন এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের মতো অভিযোগও রয়েছে। কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিরীক্ষক, যাঁরা লোকসান ও আর্থিক প্রতিবেদনে অসংগতিগুলো তুলে ধরেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, সোনারগাঁও টেক্সটাইলের ২০২৫ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১৫ কোটি ৮৫ লাখ টাকা। এরমধ্যে কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ২ কোটি ১৩ লাখ টাকা লোকসান হয়েছে। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এ কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালি ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক আইনগত পদক্ষেপ নিয়েছে ঋণ আদায়ে। তবে কোম্পানি কর্তৃপক্ষ সুদ মওকুফের জন্য চেষ্টা করছে।

সোনারগাঁও টেক্সটাইল ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ২৬ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৪৮ দশমিক ১৭ শতাংশ। আর বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ০ দশমিক ২৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৭ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।