480
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বর মাসেই ভ্যাট নিবন্ধন বেড়েছে ১ লাখ ৩১ হাজার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
জানুয়ারি ৩, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ৭৫ হাজারে। এর মধ্যে শুধুমাত্র ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠান নতুনভাবে ভ্যাট নিবন্ধন করেছে। শনিবার (৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ এই ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পূর্বে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার। তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০–১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করেছে এনবিআর। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় দেশব্যাপী ১ লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নতুনভাবে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

এনবিআর জানায়, আদায়কৃত শুল্ক, ভ্যাট এবং আয়করের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আসে ভ্যাট থেকে। গত বছর মোট রাজস্ব আদায়ের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। বর্তমান সরকার ভ্যাট নিবন্ধনযোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা বৃদ্ধি করেছে। সহজে ভ্যাট নিবন্ধন করানোর জন্য এবং নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে সংগৃহীত ভ্যাট অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে উৎসাহিত করতে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করা হয়েছে।

এর ফলে, বাৎসরিক টার্নওভার ৩ কোটি টাকার বদলে ৫০ লাখ টাকার বেশি হলে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হয়েছে। পাশাপাশি ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া, অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাব ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।