480
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মিডল্যান্ডের শেয়ার কারসাজিতে ৪.৫ কোটি জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা:
ডিসেম্বর ১৬, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর কারসাজির কারণে দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৪ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ এই সংক্রান্ত আদেশ গত মাসে জারি করেছে।

বিএসইসির তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন তদন্ত করে। তদন্তে দেখা যায়, ওই বছরের ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৪০ পয়সা, যা ২৩ সেপ্টেম্বর বেড়ে হয় ২৭ টাকা ৬০ পয়সা—অর্থাৎ ১৫ টাকা ২০ পয়সা বা ১২২ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পায়।

নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে কুয়েস্ট এশিয়া ওভারসিজ, প্রতিষ্ঠানের মালিক আনিছুল ইসলাম এবং তার স্ত্রী নাহার-ই-জান্নাত মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেনে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। তাদের অতিরিক্ত ও অস্বাভাবিক লেনদেনের কারণে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি হয় এবং শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যা সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর প্রেক্ষিতে বিএসইসি কুয়েস্ট এশিয়া ওভারসিজকে ৩ কোটি ৭০ লাখ টাকা, আনিছুল ইসলামকে ৮০ লাখ টাকা এবং নাহার-ই-জান্নাতকে ১ লাখ টাকা জরিমানা করে।

বিএসইসি জানিয়েছে, তাদের লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৯৬-এর সেকশন ১৭ (ই)(ভি) অনুযায়ী আইন লঙ্ঘন এবং সেকশন ২২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। তাই কমিশন অর্ডিনেন্সের ক্ষমতাবলে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।

আদেশে আরও বলা হয়, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।