480
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান দোলন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।

গতকাল ১৫ ডিসেম্বর দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে সংগঠনের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। দায়িত্ব হস্তান্তর শেষে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সকলের সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা ও সংগঠনের সকল সাবেক সভাপতিবৃন্দকে উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় বক্তব্য দেন- বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস- প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায় প্রমুখ।