480
ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বীমা আইনের সংশোধন চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মার্চ ৩০, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

উবা প্রতিবেদক, ঢাকা : বীমা আইন ২০১০ এর খসড়া সংশোধনী চূড়ান্ত করতে মতামত আহবান করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ২৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং জনসাধারণকে এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কর্তৃপক্ষের পরিচালক (আইন) মোহা. আবদুল মজিত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইন্স্যুরেন্স একাডেমি, বিআইএ ও বিআইএফসহ সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

আইডিআরএ বলছে, বীমা খাতের উন্নয়নের স্বার্থে ও বীমা গ্রাহকদের স্বার্থ যথাযথ সংরেক্ষণের লক্ষ্যে এবং অন্যান্য আইনের সাথে সাংঘর্ষিক বিষয় বিবেচনায় নিয়ে বীমা আইন, ২০১০ কে আরও যুগোপযোগী ও অধিকতর কার্যকরী করতে এই সংশোধণের উদ্যোগ নেয়া হয়েছে।

সংশোধনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের নিকট হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত মতামত এবং অন্যান্য দেশের আইন পর্যালোচনাপূর্বক এর বিভিন্ন ধারায় সংশোধন বা সংযোজন ও বিয়োজনের প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত সংশোধনী খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের মতামত পাঠাতে বলা হয়েছে।

এক্ষেত্রে মতামত পাঠাতে হবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্ধারিত (officerlaw@idra.org.bd) ই-মেইলে সফট কপি (মাইক্রোসফট ওয়ার্ডে নিকস ফন্টে) এবং হার্ডকপি (পিডিএফ) আকারে।

নির্ধারিত ই-মেইল ব্যতিত সরাসরি হার্ডকপি গ্রহণযোগ্য হবে না এবং আগামী ২৪ এপ্রিলের মধ্যে মতামত না পাওয়া গেলে এ বিষয়ে কারো আপত্তি বা মতামত নাই মর্মে কর্তৃপক্ষ কর্তৃক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।