480
ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মার্চ ২৬, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

উবা প্রতিবেদক

যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ পালন করেছে ফায়ার সার্ভিস। ২৬ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দেশের সকল ফায়ার স্টেশন এবং অফিসসমূহে জাতীয় ও বিভাগীয় পাকা উত্তোলন এবং বিভাগীয় দপ্তরসমূহে জাতির পিতার ছবি সংবলিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়।

এ দিন সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। এ সময় পরিচালকগণ, উপপরিচালকগণসহ সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স ও অধিদপ্তরের সম্মেলন কক্ষে “মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা সাড়ে ১১ টায় ট্রেনিং কমপ্লেক্সসহ সকল বিভাগীয় অফিসে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধ এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া শহিদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁরা। আলোচনা সভায় জাতির পিতার আদর্শ চর্চা করার জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়তে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করার জন্য তাগিদ প্রদান করা হয়। বাদ আসর ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সেহরিতে বড় খানার আয়োজন করা হয়।