মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল হকের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির উপদেষ্টা এম. কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নবী উল্লাহ, পরিচালক আলহাজ আবদুল মন্নান মজুমদার, নুরুল আজিম সানী, আজাদ মোস্তফা, মহিউদ্দীন ইবনুল আরবী, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান সালাম ওবায়দুল কারিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ ও প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন নির্বাহীগণ অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে সকল শেয়ারহোল্ডারগণের মধ্যে ১০% (শতকরা দশ ভাগ) নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি ও কোম্পানি সচিব আব্দুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।





