480
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুন ৮, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলা মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন ব্যবস্থায় একটি ট্রেন দুটি ট্রিপ দেবে, যা লাস্ট ট্রিপ হিসেবে গণ্য হবে। রোববার (৭ জুন) রাত থেকেই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। তবে এ বিষয়ে ডিএমটিসিএল এখনো আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যম ও জনসাধারণকে জানায়নি। সংস্থাটির ওয়েবসাইটে দুপুর ২টা ৫ মিনিটে নতুন শিডিউল আপডেট করা হয়েছে এবং মেট্রোরেল সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।

এর আগে গত ২ জুন উত্তরা ও মতিঝিল– উভয় প্রান্ত থেকে সর্বশেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পায়। ফলে আজ থেকে সপ্তাহের সাত দিনই উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে। আগে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়তো রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। তবে অতিরিক্ত এই ২০ মিনিট সময়ের মধ্যে নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট হেডওয়ে বজায় রেখেই একটি ট্রেন ‘শেষ ট্রেন’ হিসেবে উভয় প্রান্ত থেকে পরিচালিত হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

ডিএমটিসিএলের একাধিক কর্মী জানিয়েছেন, আজ রাত থেকে মেট্রোরেল আরও ২০ মিনিট চলবে এবং এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে বিকেল ৩টা পর্যন্ত মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম-১ থেকে ট্রেন চলাচল করবে। এরপর থেকে ট্রেনগুলো মতিঝিল স্টেশনের প্ল্যাটফর্ম-২ থেকে ছেড়ে যাবে।