480
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

পণ্যে ঝুঁকিপূর্ণ রাসায়নিক : ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মে ২২, ২০২৬ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাহজাহানপুরে শক্তি দই উৎপাদনে অনিয়মের অভিযোগে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। শাজাহানপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল। তিনি জানান, উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে রঙ ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কের উপাদান তালিকায় উল্লেখ করা হয়নি। এছাড়া ‘ফর্টিফায়েড টক দই’-এ সোডিয়াম ট্রাই পলিফসফেট (এসটিপিপি) ব্যবহার করা হলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি।

রাসেল জানান, এসটিপিপি রাসায়নিক উপাদান প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস, কিডনি রোগি ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ রাসায়নিক। এ ছাড়া দই তৈরির মূল উপাদান দুধ পরীক্ষা করে টেট্রাসাইক্লিন, বিটা ল্যাকটাম ও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে। অধিকতর পরীক্ষার জন্য নমুনা নিয়ে আসা হয়েছে।