480
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

জেনেক্সের চেয়ারম্যানসহ ৮ জনকে ৮ লাখ জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
মে ২২, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ আটজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায়। বিষয়টি জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

আবুল কালাম জানান, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য জেনেক্স ইনফোসিস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই লভ্যাংশ পরিশোধ না করায় সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি, নিলুফার ইমাম, প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং তৎকালীন কোম্পানি সচিব। বৈঠকে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও নিরাপদ বিনিয়োগ সচেতনতা কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সাধনের লক্ষ্যে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও ডেপুটি ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক আবুল কালাম এ তথ্য জানান।