480
ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ফরচুন সুজের ৮ জনকে ৭ কোটি টাকা জরিমানা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা :
মে ১৪, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক:   ফরচুন সুজ লিমিটেডের ২০২২ হিসাব বছরের ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং ফি বকেয়া রাখার অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আটজনকে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৩ মে) বিএসইসির ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা, ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমানকে ৫০ লাখ টাকা, কোম্পানির পরিচালক মো. আমানুর রহমানকে ৫০ লাখ টাকা, রবিউল ইসলাম ৫০ লাখ, সাবেক পরিচালক মো. খসরুল ইসলামকে ৫০ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ টাকা, সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়াকে ৫ লাখ টাকা এবং বর্তমান কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল হোসেনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে