480
ঢাকাশনিবার , ২ মে ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমলো আড়াই হাজার কোটি টাকা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মে ২, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দরপতনের মধ্য দিয়ে সময় পার করেছে দেশের শেয়ারবাজার। এতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমায় প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়েছে এবং বাজার মূলধনও হ্রাস পেয়েছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সাপ্তাহিক পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, কমেছে ২৫টির এবং ২৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩২ কোটি টাকা।

সূচকের দিক থেকে ডিএসইএক্স সপ্তাহজুড়ে ১১.৭২ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমেছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২.০৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ বেড়েছে এবং শরিয়াহ সূচক ১৩.৮৬ পয়েন্ট বা ১.৩০ শতাংশ কমেছে।

লেনদেনের ক্ষেত্রে গতি বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪০ কোটি ৫৫ লাখ টাকা বেশি।

লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংক। এরপর রয়েছে এনসিসি ব্যাংক এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস।

শীর্ষ দশ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যমুনা ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।