480
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা চেয়ারম্যানের বিদেশযাত্রার আবেদন নাকচ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ২৮, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের চার সদস্যের বিদেশযাত্রার আবেদন নাকচ করে দিয়েছে আদালত। সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

আহমদ আকবর সোবহান ছাড়াও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তার স্ত্রী আফরোজা বেগম, তার দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং আরেক ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তাদের পক্ষে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার। শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা, বোরহান উদ্দিন ও খোরশেদ আলম।

এর বিরোধিতা করে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম, দেলোয়ার জাহান রুমি ও তরিকুল ইসলাম। শুনানিতে রুমি বলেন, আহমেদ আকবর ও আফরোজা বেগমের নামে মামলা রয়েছে। তারা জামিন না নিয়ে বিদেশ যেতে পারেন না। অপর তিনজন আদালতে হাজির না হয়ে এ অনুমতি পেতে পারেন না। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত মঞ্জুর করে।