480
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

একমি পেস্টিসাইডসের আইপিও তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন নাকচ বিএসইসির

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এপ্রিল ২৬, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ সিদ্ধান্তের কথা জানায়। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দেওয়া আইপিও সম্মতিপত্রের পার্ট সি এর ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছে একমি পেস্টিসাইডস। এই শর্ত লঙ্ঘনের কারণেই তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য হয়নি।

চিঠিতে আরও বলা হয়, ২০২৪ সালের ১৫ এপ্রিল জারি করা কমিশনের পূর্ববর্তী নির্দেশনা এখনও বহাল রয়েছে। ফলে ওই নির্দেশনার আলোকে আইপিও তহবিল ব্যবহারের বিষয়গুলো সমন্বয় করতে হবে কোম্পানিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত আইপিও তহবিল ব্যবহারের জন্য একাধিকবার সময় বাড়ানোর আবেদন করেছিল কোম্পানিটি। তবে প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিবারই তাদের আবেদন বাতিল করা হয়।

২০২১ সালে ৩০ কোটি টাকা সংগ্রহের সময় কোম্পানিটি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটি বড় অংশ এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে।

আইপিও শর্ত অনুযায়ী, অর্থ উত্তোলনের দুই মাসের মধ্যেই ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু প্রায় সাড়ে চার বছর পার হলেও কোম্পানিটি তা করতে পারেনি।