480
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আহসান, মহাসচিব মহিদুল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ২৫, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আহসান হাবিব। আর অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এনবিআর রাজস্ব ভবনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সময়ের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহসান হাবিব ও সৈয়দ মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। সৈয়দ মহিদুল হাসান অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিরও মহাসচিব ছিলেন। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে রয়েছেন তিনি। নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, কর কমিশনার মো. শাহ আলী ও কর কমিশনার মোস্তাফিজুর রহমান। যুগ্ম মহাসচিব হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম এবং জাফর ইমাম।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনামুল ইসলাম, গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সহ-সমাজকল্যান সম্পাদক নুরুল হুদা ভুইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক এ. মঈন খন্দকার। এছাড়াও অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে ২৭ জন নির্বাচিত হয়েছেন।