480
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

রিহ্যাবের নতুন পরিচালক তাসনোভা মাহবুব সালাম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
জোনায়েদ মানসুর, ঢাকা:
এপ্রিল ২১, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

জোনায়েদ মানসুর, ঢাকা: রিহ্যাবের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। এই বিজয়ে তার বহুমাত্রিক ব্যক্তিত্ব- শিক্ষা, আইন, ব্যবসা ও গণমাধ্যমে সমান দক্ষতার উপস্থিতি রয়েছে।শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ঢাকা অঞ্চলে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাসনোভা মাহবুব সালাম। রিহ্যাব নির্বাচনে ঢাকা অঞ্চলের ২০ পদের ১১টিতে জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গঠনই হবে নবনির্বাচিতদের অন্যতম লক্ষ্য। আবাসন খাতের সংকট সমাধান করবে নতুন কমিটি এই আশাবাদ ব্যক্ত করেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সুষ্ঠু এবং স্বচ্ছভাবে একটানা চলে ভোটগ্রহণ।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন ভোট দিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৮৫ শতাংশ।

 

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ২৯টি পদের বিপরীতে ৭৭ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন বেশ জমে উঠে।

 

নির্বাচনে সভাপতি, ছয়টি সহ-সভাপতি, ১৯টি পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এগুলো হলো- আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও জাগরণ প্যানেল। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে অংশ নেয়। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নেন।

কে এই তাসনোভা মাহবুব সালাম:  তাসনোভা মাহবুব সালাম নেতৃত্বে বিশ্বাসী, উদ্ভাবনী চিন্তায় অনুপ্রাণিত এবং দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।শিক্ষা, গবেষণা ও গণমাধ্যম-এই তিন ক্ষেত্রের সমন্বয়ে তিনি একটি ইতিবাচক ও প্রভাবশালী পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবে নতুন দায়িত্ব সম্পর্কে তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন ও পরিকল্পিত নগরী গঠনই হবে নবনির্বাচিতদের অন্যতম লক্ষ্য। তাসনোভা মাহবুব সালাম এসএসসি পাস করেন ভিকারুননিসা নূন স্কুল থেকে। এরপর ভিকারুননিসা নূন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি লাভ করেন। আইন শিক্ষার প্রতি আগ্রহ থেকে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে সামুদ্রিক আইন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে শুরু করে আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। যা তার বহুমাত্রিক পেশাগত পথচলার ভিত্তি গড়ে দেয়।

পেশাগত পথচলা: তাসনোভা মাহবুব সালাম টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের কৌশলগত নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে গণমাধ্যম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া দ্য ল’ স্কয়ারে গবেষক হিসেবে আইন ও নীতিগত বিষয়ে গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি রিয়েল এস্টেট উন্নয়ন খাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্নখাতে অবদান রাখছেন।