480
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সিটি ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি আত্মসাৎ, আটক ১

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ৩, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মহিউদ্দিনকে দুদক আটক করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ২টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লক-এ বাস করছেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলার তদন্তে জালিয়াতির তথ্য উঠে আসে। তিনি আরও জানান, সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের একটি হিসাব থেকে অর্থ সরানো হয়। ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার যোগসাজশে ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের হিসাবে নেন মহিউদ্দিন। পরে ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে। আটকের পর তাকে আদালতে সোপর্দ করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করা হয়েছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা।