480
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের, ৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্চ ২৯, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) মুক্তিপণ দাবি করেছে। প্রায় তিন মাস আগে ঘটনাটি ঘটলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বপ্ন’র গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

শনিবার (২৮ মার্চ) যোগাযোগ করা হলে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘হ্যাকাররা গত ডিসেম্বরে আমাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুনরায় ডেটাবেজ অ্যাক্সেস পেতে হ্যাকাররা আমাদের কাছে ১৫ লাখ ডলার দাবি করে।’ বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন’র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য।

তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সাব্বির হাসান নাসির। তিনি জানান, স্বপ্ন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে। স্বপ্ন এমডির দাবি, ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নিয়েছে। তবে গ্রাহকদের ডেটা ফাঁস হতে পারে—এমন কোনো সতর্কবার্তা বা পাবলিক স্টেটমেন্ট এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ইস্যু করা হয়নি।

ঢাকার গুলশানের বাসিন্দা ‘স্বপ্ন’র এক গ্রাহক বলেন, ‘ফাঁস হওয়া ডেটাবেজ চেক করার সময় আমি আমার স্ত্রীর ফোন নম্বর দিলে তার সব তথ্য পেয়ে যাই। তার নাম, কেনাকাটার তথ্য ও লেনদেনের বিস্তারিত দেখা যাচ্ছিল। যদি এসব রেকর্ড এত সহজে পাওয়া যায়, তাহলে আরও লাখো গ্রাহকের তথ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’

তিন মাস আগে হ্যাকিংয়ের ঘটনা ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নে এমডি জানান, বিষয়টি তারা অতি সম্প্রতি শনাক্ত করতে পেরেছেন। নাসির বলেন, ‘আমরা এই অনৈতিক হ্যাকিংয়ের সঙ্গে কোনো আপস করতে চাই না। যখন আমরা হ্যাকারদের জানালাম যে অনৈতিক লেনদেন করব না, তখন তারা আমাদের হুমকি দিতে শুরু করে।’