480
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও পদে আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নন-লাইফ বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

গত ১৬ ফেব্রুয়ারি নিয়োগ অনুমোদন সংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

আইডিআরএ’র উপপরিচালক (নন লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত মোট ২ বছর ৬ মাসের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

আমিনুর রহমান এর আগে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তিনি বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন।