480
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মুন্নু গ্রুপের ৩ কোম্পানির নতুন চেয়ারম্যান মঈনুল ইসলাম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের ৩ কোম্পানিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এই গ্রুপটির মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স ও মুন্নু অ্যাগ্রোর নতুন চেয়ারম্যান হিসেবে মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। মুলত বিএনপির নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছাড়লেন আফরোজা খানম রিতা।

গত মঙ্গলবার বিকেলে তিনি নবগঠিত সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান মুন্নু গ্রুপ ও সহযোগী সব প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। তিনি নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মুলত পুঁজিবাজারে মুন্নু গ্রুপের তিনটি কোম্পানি তালিকাভুক্ত। কোম্পানিগুলো হলো: মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো ও মুন্নু ফেব্রিকস।

কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান তিনটির চেয়ারম্যান পদে বদল হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত মুন্নু গ্রুপের পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রুপটির তিন কোম্পানির চেয়ারম্যান ছিলেন আফরোজা খানম রিতা। তবে নতুন চেয়ারম্যান মইনুল ইসলাম আফরোজা খানম রিতার স্বামী।