480
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

জিপিএইচ ইস্পাতের আলমাস শিমুলের ২ কোটি শেয়ার হস্তান্তর

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডে শুরু হচ্ছে দ্বিতীয় প্রজন্মের পথচলা। কোম্পানির অন্যতম উদ্যোক্তা এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল তার সন্তানদের কাছে ২ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। উপহার হিসেবে এই বিশাল পরিমাণ শেয়ার হস্তান্তরের মাধ্যমে মূলত কোম্পানির মালিকানা কাঠামোয় নতুন প্রজন্মের সম্পৃক্ততা নিশ্চিত করা হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আলমাস শিমুলের হাতে বর্তমানে ৫ কোটি ২৪ লাখ শেয়ার রয়েছে, যা কোম্পানির মোট শেয়ারের ১০.৮২ শতাংশ। তিনি তার মেয়ে শোভা সোহা এবং ছেলে সাইহান সাদিক পিয়ালকে ১ কোটি করে মোট ২ কোটি শেয়ার উপহার দিচ্ছেন। বর্তমান বাজার দর অনুযায়ী, এই শেয়ারগুলোর মোট মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদনের ৩০ কর্মদিবসের মধ্যে মূল বাজারের বাইরে এই লেনদেন সম্পন্ন হবে।

উল্লেখ্য, জিপিএইচ ইস্পাতে প্রজন্মের এই রূপান্তর নতুন নয়। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমও তার সন্তানদের ২ কোটি ৫০ লাখ শেয়ার উপহার দিয়েছিলেন। শুধু জিপিএইচ ইস্পাত নয়, সম্প্রতি ক্রাউন সিমেন্টের মতো বড় শিল্পগ্রুপগুলোকেও তাদের দ্বিতীয় প্রজন্মের সদস্যদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করে দীর্ঘমেয়াদী করপোরেট সুশাসন ও উত্তরসূরি পরিকল্পনা নিশ্চিত করতে দেখা যাচ্ছে।

ব্যবসায়িক দিক থেকে জিপিএইচ ইস্পাত বর্তমানে কিছুটা চ্যালেঞ্জিং সময় পার করছে। চলতি অর্থবছর এর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানির আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমে ২ হাজার ৩৬১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

নিট মুনাফাও ৩১ কোটি ৩৮ লাখ টাকা থেকে বড় ধস নেমে ৪ কোটি ৫৫ লাখ টাকায় পৌঁছেছে। এমনকি ২০২৫ অর্থবছর এ কোম্পানিটি ৮ কোটি ৭১ লাখ টাকা লোকসান দিলেও বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।