480
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটে ‘না’ ভোট জিতল যে সাতটি আসনে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে ‘না’ জয়ী হয়েছে সাতটি আসনে। আসনগুলো হলো- বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম-১৩ ও গাপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট ।
শুক্রবার নির্বাচন কমিশনের ফলাফল শিট থেকে এমন তথ্য জানা গেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসি জানিয়েছে, বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এ ছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
গোপালগঞ্জের তিন আসনেই জয়ী ‘না’ ভোট : আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জের তিনটি আসনের গণভোটেই ‘না’ ভোট জয়ী হয়েছে। গোপালগঞ্জে গণভোট দিয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৭ জন ভোটার। এর মধ্যে ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন। আর ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার। তাই এ জেলায় ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। শুক্রবার গোপালগঞ্জের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান স্বাক্ষরিত গণভোটের রেজাল্টশিট থেকে এসব তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, গোপালগঞ্জ ১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ ) আসনে গণভোট পড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৪টি। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৯৮ জন ভোটার। আর ‘হ্যা’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি। গোপালগঞ্জে-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানীর একাংশ) আসনে ১ লাখ ৪১ হাজার ৫৯২ জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৭ হাজার ২৯০ জন। আর ‘হ্যা’ ভোট দিয়েছেন ৩৪ হাজার ৩০২ জন। গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১ লাখ ২৬ হাজার ৮৬৬ জন গণভোট দিয়েছেন। ‘না’ এর বাক্সে পড়েছে ৯৩ হাজার ৩৬৮ ভোট। ‘হ্যা’ বাক্সে পড়েছে ৩৩ হাজার ৪৯৮ ভোট।