480
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

২৯৫ আসনের ফল ঘোষণা: ২১০ আসন পেল বিএনপি, জামায়াত ৬৮

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৫টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২১০ আসন পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। তিনটি আসনে বিএনপি বিজয়ী হলে আদালাতের আদেশে দুটি ও অনিয়মের কারণে একটি কেন্দ্রের ভোট স্থগিত নির্বাচন কমিশন। আর প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত ছিল। বিএনপির জোট পেয়েছে ৩টি আসন। ১১ দলীয় জোট পেল ৭৬টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ৭টি আসনে জয় লাভ করে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি কমপক্ষে ২১০টি আসন, গণঅধিকার গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়িয়ে জয় পেয়েছেন ৭ জন। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি ও বাংলাদেশ ইসলামী আন্দোলন ১টি আসনে জয় লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র ৭ জন প্রার্থী জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গণভোটের ফলাফল দিতে পারেনি কমিশন। এছাড়া সংসদ নির্বাচনের ফলাফলের দলভিত্তিক প্রাপ্ত আসনের সংখ্যাও জানায়নি।

শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় আগেই ভোট স্থগিত করেছে ইসি। এখন নতুন তফসিল দিয়ে এ আসনে ভোটগ্রহণ করা হবে।

এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি আলাদা চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়। তবে গেজেট প্রকাশ করবে না বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।