480
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

৫০ কর অঞ্চলে এনবিআরের বকেয়া ১ লাখ ২৩ হাজার কোটি টাকা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করদাতাদের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটসহ দেশের ৫০টি কর অঞ্চলে বকেয়া করের পরিমাণ এক লাখ ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

এনবিআরের পরিসংখ্যান অনুবিভাগের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত এসব কর অঞ্চলে বকেয়া দাবি সংশ্লিষ্ট নথির সংখ্যা ছিল ৮৫ হাজার ১৮৬টি। এ সংক্রান্ত মামলার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১১০টি। মোট বকেয়া দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা।

এই দাবির বিপরীতে ৮৫ হাজার ৯১৮ কোটি ৯৭ লাখ টাকা নিয়ে করদাতাদের সঙ্গে আইনি বিরোধ চলছে। বাকি ৩৭ হাজার ৫৩৮ কোটি টাকা অবিতর্কিত দাবি, যা নিয়ে কোনো মামলা চলমান নেই।

এনবিআরের এক কর কমিশনার জানান, বকেয়া দাবির নথির তুলনায় মামলার সংখ্যা বেশি হওয়াটা স্বাভাবিক। বকেয়া দাবি থেকেই মামলার সৃষ্টি হয়। যেসব দাবি নিয়ে করদাতারা কর ট্রাইব্যুনাল ও আপিলে গেছেন, সেগুলো বিতর্কিত দাবি হিসেবে বিবেচিত। আর যেসব দাবি নিয়ে কোনো মামলা নেই, সেগুলো অবিতর্কিত ও সরকারের নিরঙ্কুশ পাওনা।

বকেয়া দাবি সংশ্লিষ্ট নথি সবচেয়ে বেশি গাজীপুর কর অঞ্চলে—৪ হাজার ৬৪১টি। দ্বিতীয় অবস্থানে নারায়ণগঞ্জ কর অঞ্চল (৩ হাজার ৮৮৩টি)। এছাড়া কুমিল্লায় ৩ হাজার ৩৫৪টি, ঢাকার কর অঞ্চল–৮ এ ৩ হাজার ২১৫টি এবং কর অঞ্চল–৫ এ ৩ হাজার ১৫৯টি দাবি নথিভুক্ত রয়েছে।

মামলার সংখ্যার দিক থেকেও শীর্ষে গাজীপুর কর অঞ্চল, যেখানে মামলা রয়েছে ৯ হাজার ১৬৩টি। এরপর চট্টগ্রাম কর অঞ্চল–৩ এ ৮ হাজার ১৫৩টি, ঢাকার কর অঞ্চল–৮ এ ৭ হাজার ৯৮০টি, নারায়ণগঞ্জে ৭ হাজার ৮১৪টি এবং ঢাকার কর অঞ্চল–৫ এ ৬ হাজার ৭৭৭টি মামলা রয়েছে।

বৃহৎ করদাতা ইউনিটে (আয়কর) গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সংশ্লিষ্ট নথি ছিল ৫০১টি এবং মামলা ৮৩১টি। এ ইউনিটে মোট বকেয়া দাবির পরিমাণ ৩৫ হাজার ১০৬ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে বিতর্কিত দাবি ৩০ হাজার ৬৪০ কোটি ৫ লাখ টাকা এবং অবিতর্কিত দাবি ৪ হাজার ৪৬৫ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া কর অঞ্চল–১ এ বকেয়া দাবির পরিমাণ ৩ হাজার ৭৮৪ কোটি ৪৭ লাখ টাকা, কর অঞ্চল–২ এ ১ হাজার ৩০৩ কোটি ৮১ লাখ টাকা এবং কর অঞ্চল–৩ এ ১ হাজার ৭২ কোটি ২ লাখ টাকা। এসব অঞ্চলেও অধিকাংশ দাবি নিয়ে আইনি বিরোধ চলমান রয়েছে।