পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করতে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রত্যেকটি ফান্ড ইস্যুর মাধ্যমে পৃথকভাবে ২৫ কোটি টাকা করে সংগ্রহ করা হবে।
বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড তিনটি হলো- মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় ফান্ড তিনটির খসড়া প্রসপেক্টাস ও খসড় প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডে এবং মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ডের মোট ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা হারে ৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের থেকে ২২ কোটি ৫০ লাখ টাকা হারে ফান্ড দুটির বিপরীতে সংগ্রহ করা হবে। ফান্ড দুটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাজ করছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্রের লাইসেন্স ও অস্ত্রধারী দেহরক্ষী চেয়ে আবেদন করেছিলেন ২০ জনের মতো রাজনীতিবিদ। কারও কারও ক্ষেত্রে দলের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। সেসব আবেদনের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৪ ডিসেম্বর ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫’ জারি করে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে এই নীতিমালা করা হয়। নীতিমালা জারির পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন বাড়তে থাকে।





