480
ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসের মেলায় আদিবাসী খ্যাদ্য নিয়ে ‘আদিহাট’

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
সংবাদ বিজ্ঞপ্তি
ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। পল্লবী থানার বিপরীতে স্বপ্ননগর আবাসিক-১ এর মাঠে অনুষ্ঠিত হবে এ মেলা। এতে অংশ নিচ্ছে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর খাদ্যপণ্যের অর্গানিক ও অথেন্টিক ব্র্যান্ড ‘আদিহাট’।

তারা এ মেলায় হাজির করছে খাগড়াছড়ি ও রাঙামাটির পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে লালিত হাঁস ও মোরগ-মুরগি। পাশাপাশি তাদের এখানে দর্শনার্থীরা পাবেন রাসায়নিকমুক্ত পাহাড়ি ফলমূল, সবজি, হলুদ, মরিচের গুঁড়াসহ বিভিন্ন আদিবাসী ঐতিহ্যবাহী খাদ্যপণ্য।

এ ছাড়া তাদের স্টলে থাকছে আদিবাসী ব্যাম্বো চিকেন, বাঁশ কোরলের আচার, রোজের চা, ট্র্যাডিশনাল পিঠা, কালো বিন্নি চালের ফিরনি, মোমোস; যশোরের খেজুরের গুড়, খুলনার চুই ঝাল, কক্সবাজারের বিভিন্ন ধরনের শুটকিসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী অর্গানিক খ্যাদ্যপণ্য।

মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত। মেলাটির আয়োজক স্বপ্ননগর আবাসিক প্রজেক্টের কেন্দ্রীয় পরিচালনা কমিটি। আদিবাসী খাদ্যসংস্কৃতির স্বাদ ও দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের সঙ্গে পরিচিত হতে এ মেলা হবে এক অনন্য অভিজ্ঞতা। মেলার পাশাপাশি আদিহাটের পণ্য অনলাইনে কেনা যাবে তাদের facebook.com/Adihaat পেজের মাধ্যমে বা ০১৭৫৪০৬৯৬৮৪ নম্বরে ফোন করে।