480
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আরাফাত রাহমান কােকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার, ৭ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের আরাফাত রাহমান কােকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরাফাত রাহমান কােকো ক্রীড়া পরিষদের উপদেষ্টা ড. নজরুল ইসলাম। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন আরজু, আরাফাত রাহমান কােকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা বাংলাদেশ’র উপসম্পাদক সৈয়দ মো. তাজুল বশার তাপু। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—আরাফাত রাহমান কােকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি সাদিকুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি, সহ-সভাপতি মাসফি মারুফ সাংবাদিক শিকদার মুরাদ, জোনায়েদ মানসুর, আরাফাত প্রমুখ। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার পূর্ণ রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, তাঁর শারীরিক সুস্থতা না ফেরার আগ পর্যন্ত এ ধরনের দোয়া মাহফিল ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।