480
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সেকান্দার-ই-আজম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
নভেম্বর ২০, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো. সেকান্দার-ই-আজম সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) যোগদান করেছেন। সাউথইস্ট ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মোঃ সেকান্দার-ই-আজম ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’তে দায়িত্ব পালন করেছেন। ২৭ বছরেরও বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মো. সেকান্দার-ই-আজম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় বি.কম ও এম.কম ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি লন্ডনের লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটি থেকে কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম-এ বিএসসি সম্পন্ন করেছেন।