480
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

লাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে রেডি রাখতে এল ইনোভার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
নভেম্বর ৯, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইনোভার-এর মূল প্রতিশ্রুতি—সময় ও প্রযুক্তির সঠিক সমন্বয়ে প্রতিদিনের জীবনকে আরো সহজ, স্মার্ট ও নির্ভরযোগ্য করে তুলবে তাদের প্রতিটি পণ্য।

সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষের প্রতিদিনের জীবনকে আরো সহজ ও স্মার্ট করে তুলতে বাজারে এসেছে নতুন ব্র্যান্ড ‘ইনোভার’। আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করা ইনোভার নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির নির্ভরযোগ্য সব পণ্য, যা লাইফের নিত্যনতুন প্রয়োজনে আপনাকে করবে ‘রেডি’।

সম্প্রতি ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইনোভার-এর ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট। অনুষ্ঠানে জানানো হয়, ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প এবং টুলস—এ চারটি ক্যাটাগরিতে ইনোভার নিয়ে এসেছে স্মার্ট ও উদ্ভাবনী পণ্যসম্ভার, যা দৈনন্দিন জীবনের কাজকে করবে আরো সহজ ও কার্যকর।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ রিসোর্স কেবল একটি কর্পোরেট প্রতিষ্ঠান নয়, বরং মানুষের জীবনকে আরো এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষকে স্মার্ট ও ডিজিটাল জীবনের পথে এগিয়ে নিতে ইনোভার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি মানুষের জীবনেই নতুন সম্ভাবনা রয়েছে, আর সেই সম্ভাবনাকে বাস্তবায়নের পথে ইনোভার থাকবে পাশে।’

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল আমিন রাজীব বলেন, ‘মানুষ প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ইনোভার সেই চ্যালেঞ্জ মোকাবেলাকে সহজ করতে চায়। আমরা প্রতিটি পণ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করেছি, যাতে মানুষ আস্থার সঙ্গে ইনোভার ব্যবহার করতে পারে।‘

ইনোভার লঞ্চ ইভেন্টে ছিল প্রযুক্তি ও বিনোদনের এক চমৎকার সমন্বয়। আকর্ষণীয় এলইডি ট্রোন ড্যান্স শো, ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স এবং স্যান্ড আর্ট স্টোরির মাধ্যমে তুলে ধরা হয় জনাব শেখ আকিজ উদ্দিনের সাফল্যগাঁথা। এছাড়াও জনপ্রিয় গায়িকা মাশা পরিবেশন করেন ইনোভার-এর থিম সং, আর আনিকা ও সাব্বির উপস্থাপন করেন লাইভ মিউজিক পারফরম্যান্স। পুরো ইভেন্টের রেজিস্ট্রেশন, এন্ট্রি ম্যানেজমেন্ট, র‍্যাফেল ড্র ও গিফট ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অনলাইন-ভিত্তিক, যা নিশ্চিত করে সুষ্ঠু ও আধুনিক ব্যবস্থাপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন, সিবিডিও মোহাম্মদ তৌফিক হাসান, সিওও সোহানুর রহমান সোহান, সিএফও কাজী মোত্তাকিন হোসেন, অপারেশনের প্রধান মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল, এবং মার্কেটিং প্রধান মো. সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশী ডেলিগেট এবং বিভিন্ন গণ্যমান্য অতিথিরা।

ইনোভার-এর মূল প্রতিশ্রুতি—সময় ও প্রযুক্তির সঠিক সমন্বয়ে প্রতিদিনের জীবনকে আরো সহজ, স্মার্ট ও নির্ভরযোগ্য করে তুলবে তাদের প্রতিটি পণ্য।-