480
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংকের পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক:
নভেম্বর ৬, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং রহিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফ মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ নূর-ই-আলম সিদ্দিক, এসভিপি ও টিম হেড, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং; হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং; এবং হাসিবুর রহমান, ভিপি, করপোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং। এছাড়া রহিম গ্রুপের হেড অব অ্যাকাউন্টস গোলাম সারোয়ার, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাইফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি