480
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে কেলেঙ্কারি: ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জন বিদেশ গমনে নিষেধাজ্ঞা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
অক্টোবর ৩০, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পুঁজিবাজারে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এফএআর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুকসহ ৯ জন বিদেশিসহ মোট ১০ জনকে বিদেশে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিবরণ : দুদকের আবেদনে বলা হয়, এফএআর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক এবং বিদেশি কোম্পানি ‘রিং শাইন টেক্সটাইল লি.’ (ডিইপিজেড)’র ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও তারা কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ারহোল্ডার ও বিভিন্ন কাগজপত্র সৃষ্টি করে শেয়ারবাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে দুই শোত্তিশ কোটি পঁচাত্তর কোটি টাকা আত্মসাত করেছেন।

আবদুল কাদের ফারুক জালিয়াতি করে অর্জিত অর্থের ৪০/৬০ ভাগের বিনিময়ে ওই কোম্পানির সঙ্গে একটি অনুজ্ঞাপত্র (এমওইউ) স্বাক্ষর করেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তির তালিকা: বিদেশগমন নিষিদ্ধ ব্যক্তির মধ্যে বাংলাদেশি এফএআর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক ছাড়াও বিদেশি নগরিকরা ছিলেন: সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে, মিস্টার সুং ওয়ে মিন

পরিস্থিতির বর্তমান অবস্থা: এই অভিযোগ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তদন্তাধীন রয়েছে। আমলে নেওয়া এই নিষেধাজ্ঞার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশের বাইরের অনুপ্রবেশ রোধ করা হয়েছে যাতে তারা বিচারপ্রক্রিয়া এড়িয়ে যেতে না পারে।