দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এটি দেশীয় কারণে না, আন্তর্জাতিক কারণে এমনটি বলেছেন
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
রবিবার (২৬ মে) রাজধানীর আগারগাঁও বিনিয়োগ ভবনে
বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা কোভিট-১৯ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ডলারের দাম বেড়েছে। দেশের রিজার্ভের উপর পড়ছে। সারের দাম বাড়ছে। আমরা যে চাপে আছি তা দূর করার জন্য দরকার বিনিয়োগ । শুধু বিদেশি বিনিয়োগ না, দেশে বিনিয়োগকারীদেরও এগিয়ে আসতে হবে।
সালমানের রহমান বলেন, ওয়ান স্টপ সার্ভিস এ ফিজিক্যালভাবে যেতে হয়, এ অভিযোগ প্রায় শোনা যাচ্ছে। বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে কোন গ্রাহককে ফিজিক্যালি যেতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন,
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিববৃন্দসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিডায় এ পর্যন্ত ৪৮ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, ৪১টি সংস্থার সংযুক্ত রয়েছে। বিডায় মোট ১২৪ সেবা সংযুক্ত। ৩০ টি সংস্থার সকল সেবা সংযুক্ত, ১১ টি সংস্থার ২২টি সেবার সংযুক্ত হয়নি, আটটি সংস্থার ২০টি সেবার কোনোটি সংযুক্ত হয়নি।২০১৮ সালে ওয়ান স্টপ সার্ভিস আইন করা। ২০২০ সালে ওয়ান স্টপ সার্ভিস বিধিমালা করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিডা ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যাত্রা শুরু।





