480
ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকাসুরেন্স চুক্তি করলো মিডল্যান্ড ব্যাংক-জেনিথ লাইফ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মে ১৬, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি সই হয়েছে। এর ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকেই সরাসরি জেনিথ লাইফের সকল প্রকার জীবন ও স্বাস্থ্য বিমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ মে) এ চুক্তি সই হয়। জেনিথ লাইফের পক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান উজ জামান চুক্তিতে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেনিথ লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান, হেড অব ব্যাংকাসুরেন্স মো. শাহাদাত হোসেন, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. আনোয়ার হোসেন সরকার ও হেড অব মেট্রো মো. ইমরান এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আখতার, এসএভিপি (পাবলিকন রিলেশন) মো. রাশেদ আনোয়ার ও ব্যাংকাসুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন প্রমুখ।