480
ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

মিউচুয়াল ফান্ডগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি মিউচুয়াল ফান্ড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছিল ০৬ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ০৫ পয়সা।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ইপিইউ হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ০২ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৭ টাকা ৭৫ পয়সা।

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ান: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ইপিইউ হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ০১ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৮ টাকা ২৯ পয়সা।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ইপিইউ হয়েছে ০১ পয়সা৷ আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ০২ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৮ টাকা ৪৭ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ইপিইউ হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ০২ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৮ টাকা ০৮ পয়সা।

আইসিবি এমসিএল তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ইপিইউ হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ০১ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৭ টাকা ৯১ পয়সা।

আইসিবি এমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি ১ টাকা ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ইপিইউ ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৮ টাকা ৯৪ পয়সা।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি ১ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে ইপিইউ ছিল ১১ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ১২ পয়সা।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডের ইউনিট প্রতি ২৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৭৩ পয়সা। ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট প্রতি এনএভি ছিল ৯ টাকা ৭১ পয়সা।